সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
১৫ আগস্ট উপলক্ষে এ মোনেম বিদ্যালয় মাঠে বৃক্ষরোপন কর্মসূচি

১৫ আগস্ট উপলক্ষে এ মোনেম বিদ্যালয় মাঠে বৃক্ষরোপন কর্মসূচি

আগামী ১৫ আগস্ট রোজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউপিতে মুজিব শতবর্ষ ও  ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে স্থানীয় রামরাইল ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংঘঠনের উদ্যোগে ইউনিয়নের বিভিন্নস্থানে বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে ।শনিবার সকাল ১০টা ৩০ মিনিটের সময় রামরাইল ইউপির বিজেশ্বর এ মোনেম বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কর্মসূচীর উদ্বোধন করা হবে ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ বড়ুয়া।
রামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত খাঁনের সভাপতিত্বে ও রামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত আলীর সার্বিক পরিচালনায় এতে আরো উপস্থিত থাকবেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ডাঃ রফিকুল ইসলাম ভুইয়া ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন প্রমুখ।
রামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত খান জানান, ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের রুপকার র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি মহোদয়ের দিকনির্দেশনায় এ কর্মসূচী আয়োজন করা হয়েছে। উক্ত কর্মসূচীতে সামাজিক দুরত্ব মেনে রামরাইল ইউপির সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান জানান তিনি। (প্রেস বিজ্ঞপ্তি)। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com