সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
ব্রাহ্মণবাড়িয়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ দুইশত পরিবারের মধ্যে ইউএনওর খাদ্য বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ দুইশত পরিবারের মধ্যে ইউএনওর খাদ্য বিতরণ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত দুইশত পরিবারের মধ্যে  মানবিক সহায়তার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনিবার বিকেলে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কাশিনগর ও শিমরাইলকান্দি এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত দুইশত পরিবারের  মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ বড়–য়া।

শনিবার  বিকেলে ইউএনও পঙ্কজ বড়–য়া নৌকায় করে তিতাস নদীর কাশিনগর এলাকায় ত্রাণসামগ্রী নিয়ে যান। পরে সেখানকার বন্যায় ক্ষতিগ্রস্থ  প্রত্যেক পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ১০কেজি করে চাল বিতরণ করেন। পরে সেখান থেকে তিনি শিমরাইলকান্দি এলাকায় গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারের মধ্যে ১০কেজি করে চাল বিতরণ করেন।
খাদ্য সামগ্রী বিতরণের সময় সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মাহবুব হোসেন, সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন হাজারী আঙ্গুর এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নির্মল দাস উপস্থিত ছিলেন।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com