সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ায় হুদাইফা নামে সাড়ে ৫ মাসের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 
আজ রবিবার (৩০ আগস্ট) ভোরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের একটি পুকুরের ঘাটলার সিঁড়ি থেকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। 
জানা যায়, সদর উপজেলার নাটাই উত্তর ইউনিনের ভাটপাড়া গ্রামের জাকির হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন তার সাড়ে ৫ মাসের শিশু সন্তান হুদাইফাকে বিছানায় ঘুমিয়ে রেখে আজ রবিবার ভোরে ফজরের নামাজ পড়তে অজু করার জন্য বাহিরে যায়। এসময় বিছানার এক কোণে ঘুমিয়ে ছিলেন হুদাইফার বাবা জাকির হোসেন। রাবেয়া খাতুন অজু করে ঘরে এসে দেখেন বিছানায় নেই তার শিশু সন্তান হুদাইফা। এসময় তিনি চিৎকার চেছামেচি শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে সবাই শিশু হুদাইফাকে খুঁজতে শুরু করেন। পরে বাড়ির পূর্বপাশের একটি পুকুরের ঘাটলার সিঁড়ির নিচে হুদাইফাকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ শাহজাহান মিয়া জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে শিশুর মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে যায়। তবে কে বা কারা শিশুটিকে কেন কিভাবে হত্যা করেছে তা এখনি বলা যাচ্ছে না। তদন্তপূর্বক এর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com