সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
সরাইল বিশ্ব রোড় মোড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সরাইল বিশ্ব রোড় মোড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্ব রোড় মোড় ঢাকা-সিলেট মহাসড়কে দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগ (সওজ)। 

বুধবার ওই এলাকার মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সওজ কর্তৃপক্ষ।

ব্রাহ্মণবাড়িয়ার সড়ক বিভাগের উপ প্রকৌশলী খন্দকার নেছার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সকালে বুলডোজার দিয়ে এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের মহাসড়কের সীমানা নির্ধারণ করে লাল দাগ দিয়ে চিহ্নিত করা হয়।

উচ্ছেদ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমামা বানিন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার ফারজানা প্রিয়াংকা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার এবি এম মহিউজ্জামান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার ফাতেমাদুতুজ জোহরা ও অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদসহ  সড়ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার ফারজানা প্রিয়াংকা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সদর ও সরাইল উপজেলা এ দুই এলাকা গড়ে ওঠা পাকা-আধাপাকা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com