সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমান মাদকসহ পাচারকারী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমান মাদকসহ পাচারকারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় ৫শত বোতল ফেন্সিডিল, ২৪ বোতল বিয়ার ক্যান, ২৪ কেজি গাঁজা এবং ৯ বোতল ইস্কফ সিরাপসহ মোঃ জাহাঙ্গীর মিয়া-(২৫) নামে ১ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিজিবির ২৫ ব্যাটালিয়নের (সরাইল ব্যাটালিয়ান) এর সদস্যরা।

গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলার আখাউড়া ও বিজয়নগর উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্যপাড়ার জিল্লু মিয়ার ছেলে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে বিজয়নগর উপজেলার নলগরিয়া গ্রাম থেকে ৯ বোতল ইস্কফ সিরাপসহ মাদক পাচারকারী জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া উপজেলার কালাছড়া গ্রাম থেকে ৪ কেজি গঁাজা, নোয়াবাদি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি গঁাজা ও ২৪ বোতল বিয়ার, আখাউড়া উপজেলার আনোয়ারপুর  গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৫শত বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com