সংবাদ শিরোনাম
কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩
পৌর এলাকাকে ময়লা-আবর্জনামুক্ত রাখতে আখাউড়ায় ডাস্টবিন বসালেন ছাত্রলীগ সভাপতি

পৌর এলাকাকে ময়লা-আবর্জনামুক্ত রাখতে আখাউড়ায় ডাস্টবিন বসালেন ছাত্রলীগ সভাপতি

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকাকে ময়লা-আবর্জনামুক্ত রাখতে ডাস্টবিন বসানোর কর্মসূচি হাতে নিয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহবুদ্দিন বেগ শাপলু।

এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার বিকেল থেকে  তিনি পৌর এলাকার বিভিন্নস্থানে ডাস্টবিন বসাচ্ছেন। বৃহস্পতিবার বিকেলে তিনি ছাত্রলীগের নেতা-কর্মীদের  সাথে নিয়ে ১০টি ডাস্টবিন বসান।
এ ব্যাপারে আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহবুদ্দিন বেগ শাপলু জানান, পৌর এলাকাকে ময়লা-আবর্জনামুক্ত রাখতে তিনি এই উদ্যোগ গ্রহন করেছেন। 
পর্যায়ক্রমে তিনি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ডাস্টবিন বসাবেন। ডাস্টবিন থেকে নিয়মিত ময়লা-আবর্জনা সরিয়ে নেয়ার বিষয়ে ব্যবস্থা নিতে তিনি পৌর মেয়র তাকজিল খলিফা কাজলকে অনুরোধ করেছেন। ডাস্টবিন ব্যবহারে সচেতনতা তৈরিতেও কাজ করবেন বলে জানিয়েছেন ওই ছাত্র নেতা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com