সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রকৌশলীর উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের জরুরী সভা অনুষ্ঠিত

প্রকৌশলীর উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের জরুরী সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের এক জরুরী সভা গতকাল রবিবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা ও সদর ইউনিট কমিটির সভাপতি সুমন দত্ত। সভায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, আখাউড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তরিকুল ইসলামের উপর জৈনক ঠিকাদার ইয়াছিনের হামলা এবং অপমানের এবং অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা এ ধরণের ন্যাক্কারজনক ঘটনার দ্রুত সুষ্ঠু বিচারের জন্য মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, আখাউড়া পৌরসভার মেয়র ও পৌর পরিষদ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেন। অন্যথায় ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটি পৌরসভায় কঠোর কর্মসূচী প্রদান করা হবে। বক্তারা আরো বলেন, পৌর কর্মকর্তা- কর্মচারীগণ রাত-দিন পরিশ্রম করে পৌরবাসীর সেবা দিয়ে থাকেন। তার সাথে কতিপয় ব্যক্তির অবাঞ্চিত ও অনাকাঙ্খিত ঘটনা পৌর কর্মকর্তা- কর্মচারী এসোসিয়েশেন কোন সময়ই প্রত্যাশা করেন না। ভবিষ্যতে এ ধরণের ন্যাক্কারজনক ঘটনা পরিহার করে চলার জন্য পৌর কর্মকর্তা- কর্মচারী এসোসিয়েশন পৌরবাসী তথা সচেতন নাগরিকদের নিকট আশা করেন। 
সভা সঞ্চালনা করেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ মিয়া। (প্রেস বিজ্ঞপ্তি) 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com