সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রখ্যাত আলেম গোলাম সারোয়ার সাঈদী আর নেই

প্রখ্যাত আলেম গোলাম সারোয়ার সাঈদী আর নেই

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা আড়াইবাড়ি মাদ্রাসার অধ্যক্ষ উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা গোলাম সারোয়ার সাঈদী (৫২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। 
শনিবার (২১ নভেম্বর) ভোর ৪ টা ২০ মিনিটে রাজধানী ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরহুমের ভাতিজা আড়াইবাড়ি দরবার কুমিল্লার পীর গোলাম পরোয়ার সাঈদী মৃত্যুর বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন। 
জানা যায়, উপমহাদেশের প্রখ্যাত আলেম, দেশ- বিদেশের আলোড়ন সৃষ্টিকারী সুবক্তা ও কসবা আড়াইবাড়ি দরবার শরীফের পীর মাওলানা গোলাম সারোয়ার সাঈদী শারিরীক অসুস্থতা নিয়ে রাজধানী ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে (আইসিইউতে) নেওয়া হয়। কয়েকদিন আগে তাকে আইসিইউ থেকে বেডে নেওয়া হয়। পরে তার শারিরীক অবস্থার অবনতি হলে পূনরায় তাকে আইসিইউতে নেওয়া হলে সেখানেই আজ শনিবার ভোর রাতে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
আজ বাদ আসর কসবা আড়াইবাড়ি দরবার শরীফে মরহুমের নামাজে জানাজা শেষে দাফন করার কথা রয়েছে।
উল্লেখ্য, মাওলানা গোলাম সারোয়ার সাঈদী আড়াইবাড়ির মরহুম পীর আল্লামা গোলাম হাক্কানী (রহ.) সাহেবজাদা ও ড. মিজানুর রহমান আজহারীর নানা ছিলেন। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com