সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
শ্রীমঙ্গলে মাস্ক না পরায় ৩৫ জনকে ৫ হাজার ২০০ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে মাস্ক না পরায় ৩৫ জনকে ৫ হাজার ২০০ টাকা জরিমানা

শ্রীমঙ্গল সংবাদদাতা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাস্ক না পরায় ৩৫ জনকে ৫ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 
রোববার (২২ নভেম্বর) দুপুরে শহরের বিভিন্ন বিপণিবিতান ও রাস্তায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদেরকে এ জরিমানা করেন।
জানা যায়, আজ রবিবার শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ২৫ জনকে ৪ হাজার ১০০ টাকা এবং সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন ১০ জনকে ১ হাজার ১০০ টাকা জরিমানা করেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে মাস্ক না পরায় ৬১ জনকে ৯ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছিল।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম বলেন, মাস্ক পরার বিষয়ে আমরা ব্যাপকভাবে প্রচার চালিয়েছি। সচেতনতামূলক কার্যক্রম করছি। যাঁরা নিয়ম মানছেন না, তাঁদের মাস্ক পরা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে অবশ্যই মাস্ক পরতে হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com