সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
বিজয়নগরের আদমপুর কারু ভূইয়া বাড়ি নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগ’র শুভ উদ্বোধন

বিজয়নগরের আদমপুর কারু ভূইয়া বাড়ি নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগ’র শুভ উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের পত্তন ইউনিয়নের আদমপুর কারু ভূইয়া বাড়ি নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগ’র শুভ উদ্বোধন ও উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার (২২ নভেম্বর) রাত ৮ টায় আদমপুর কারু ভুইয়া বাড়ি লিচু তলায় এ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পত্তন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা হৃদয় আহমেদ জালাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক শামীম আহমেদ আশরাফ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম রাজভী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আবুল ফায়েজ ভূইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক সাবেক মেম্বার ও আওয়ামীলীগ নেতা মোঃ সামছুল আলম ভুইয়া।
আদমপুর কারু ভূইয়া বাড়ি নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগ’র মিডিয়া পার্টনার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়নিউজবিডি টুয়েন্টিফোর ডটকম।  

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com