সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
এবার আমন ধানের বাম্পার ফলনে নাসিরনগরে হাঁসি ফুটেছে কৃষকের মুখে

এবার আমন ধানের বাম্পার ফলনে নাসিরনগরে হাঁসি ফুটেছে কৃষকের মুখে

আব্দুল হান্নান//নাসিরনগর প্রতিনিধি 
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠে এবছর আমন ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকের চোখে মুখে আনন্দের ঝিলিক দেখা গেছে। ধানে ধানে ভরে গেছে মাঠ। মাঠে মাঠে সোনালি ধানের ঘ্রাণ। কৃষাণ-কৃষাণীরা গোলা, খলা, উঠুন পরিষ্কার, ধান কাটা, মাড়াই,সিদ্ব আর  শুকানোর কাজে ব্যস্ত সময় পাড় করছেন। 
সরেজমিনে বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, আমন ধান কাটা ও মাড়াইয়ের এমন চিত্র। অনেক বাড়িতে ধান কাটার জন্য ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থান থেকে লোকজনও এসেছে। 

ইতিমধ্যে হাটবাজারে নতুন ধান উঠতে শুরু করেছে। বর্তমানে ধানের দামও ভালো। তাছাড়া আগাম ধান কাটার পর আবার একই জমিতে সরিষা,গম, ডালসহ বিভিন্ন রবিশষ্য চাষ করতে পারবেন কৃষকরা।
নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু সাঈদ তারিক জানান,এ বছর আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১০ হাজার ৫২০  হেক্টর। আনুমানিক অর্জিত  হয়েছে ১০ হাজার ৪৩২ হেক্টর । তিনি আরো জানান, পরিবেশ ভালো থাকায় এবার আমন ধানে বিভিন্ন  ধরনের রোগবালাই কম হওয়ায় কৃষকরা স্বপ্রণোদিত হয়ে বাড়তি জমিতে আমন ধানের চাষ করেছ।
তিনি বলেন, প্রতি বিঘা জমিতে আমন ধান আবাদ করতে খরচ হয় ৭-৮ হাজার টাকা পর্যন্ত। আগাম জাতের উৎপাদনের সময় লাগে ৯০-১০০ দিন। এ থেকে ধান উৎপাদন হয় ৮/ ১০ মণ পর্যন্ত। আর অন্য জাতের ধান উৎপাদনে সময় লাগে ১২০ দিন। ধান উৎপাদন হয় ১৫/২০ মণ পর্যন্ত। তবে এবার ধানের দাম পাবে কৃষকরা। বর্তমানে বাজারে প্রতি মণ নতুন ধান বিক্রি হচ্ছে ৮ থেকে ৯  টাকা ধরে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com