সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
চাঁদাদাবির মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই শ্রমিক নেতা গ্রেপ্তার

চাঁদাদাবির মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই শ্রমিক নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি  
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে এলাকায় চাঁদাবাজির ঘটনায় শ্রমিকের দেয়া মামলায় দুই শ্রমিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাদেরকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে আ সোমবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সমাজ কল্যান সম্পাদক আরব আলী বক্স-(৩০) ও জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির শ্রম-বিষয়ক সম্পাদক হামিদ বক্স- (৫৫)। তাদের বাড়ি সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামে। 
এদিকে এর আগে গাড়ি আটকিয়ে মারধর করে চাঁদা আদায়ের ঘটনায় গত রোববার ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়ের করেন বিজয়নগর উপজেলার রামপুরা এলাকার জজ মিয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশা চালক কাজি মোঃ নূরুল আমিন। 
খোঁজ নিয়ে জানা গেছে, ওই দুই নেতা বিশ্বরোড এলাকায় নিয়মের বাইরে ১০ টাকা হারে সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা দাবি করতেন বলে অভিযোগ উঠে। প্রতিদিন এক হাজারের বেশি অটোরিকশা থেকে তারা চাঁদা তুলতেন। 
এ  ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রহিম জানান, বিশ্বরোড এলাকায় চাঁদাবাজির ঘটনায় থানায় মামলা দায়ের হলে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুইজনকে আদালতে পাঠানো হয়। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com