সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
শোক সংবাদ; শিরিন সামছুন্নাহার’র ইন্তেকাল।। শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন সম্পন্ন

শোক সংবাদ; শিরিন সামছুন্নাহার’র ইন্তেকাল।। শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্যপাড়ার বাসিন্দা, প্রয়াত চিকিৎসক ডাঃ মোঃ মাসুদুর রহমান ও সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহমানের ছোট বোন এবং আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেডের চিকিৎসক ডাঃ ফরিদ আহমেদ সরকারের সহধর্মীনী শিরিন সামছুন্নাহার ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)।

গত শনিবার রাত ১১টায় তিনি ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিরিন সামছুন্নাহার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রথমে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়। গত ২৩ ডিসেম্বর থেকে তিনি এই হাসপাতালে লাইফ সার্পোটে ছিলেন। শনিবার রাত ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শিরিন সামছুন্নাহার ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজনীতি করতেন। তিনি ছাত্র ইউনিয়ন থেকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে জিএস পদে নির্বাচন করেছিলেন।
আজ রোববার সকাল ৭টায় সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে মরহুমার নামাজে জানাযা শেষে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে তার লাশ দাফন করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com