সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ছাত্রলীগ সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অগ্রসৈনিক হিসেবে কাজ করবে; আল-মামুন সরকার

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ছাত্রলীগ সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অগ্রসৈনিক হিসেবে কাজ করবে; আল-মামুন সরকার

বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের উদ্যোগে ব্যাপক উৎসাহ ও আয়োজনে গতকাল সোমবার দিবসটি পালিত হয়েছে।

এ উপলক্ষে জেলা ছাত্রলীগের বর্নাঢ্য র‍্যালি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধ আল-মামুন সরকার।
জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহাদত হোসেন শোভনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজি খাইরুল, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম রায়হান, পৌর ছাত্রলীগ সভাপতি মিকাইল হোসেন হিমেল, সাধারন সম্পাদক লিমন আল স্বাধীন এবং কলেজ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় জেলায় আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি’র একটি শুভেচ্ছা বাণী পাঠ করা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় আল-মামুন সরকার ছাত্রলীগের নেতা-কর্মীরা মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে সেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। (প্রেস বিজ্ঞপ্তি)
###

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com