সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
ভ্রাম্যমান আদালতের অভিযানে বিজয়নগরে দুই ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমান আদালতের অভিযানে বিজয়নগরে দুই ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফসলি জমির টপ সয়েলের মাটি দিয়ে ইট প্রস্তুত করার দায়ে উপজেলার দুটি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজ কুমার বিশ্বাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের এল.আর.বি ব্রিকস্কে চার লাখ টাকা এবং উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই ব্রিকস ফিল্ডসকে চার লাখ টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজ কুমার বিশ্বাস বলেন, কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে ইটের কাচামাল হিসেবে ব্যবহার করার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন, ২০১৩ এর ৫ (১) ধারা অনুযায়ী নিষিদ্ধ এবং ১৫/১(ক) অনুযায়ী ইটভাটা দুটিকে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com