সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
নাসিরনগরে জেলে সম্প্রদায়ের সাধারন নির্বাচনে সুনিল দাস সভাপতি ও পরিমল দাস সম্পাদক নির্বাচিত

নাসিরনগরে জেলে সম্প্রদায়ের সাধারন নির্বাচনে সুনিল দাস সভাপতি ও পরিমল দাস সম্পাদক নির্বাচিত

আব্দুল হান্নান//নাসিরনগর প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় নাসিরনগর ইউনিয়ন ও ভিটাডুবী ধীবর মৎস্যজীবি সমবায় সমিতির সাধারন  নির্বাচন ১১ জানুয়ারি ২০২১ ইং সোমবার নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা হতে বিকাল ৪ টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে ৭৮৪ টি ভোটের মধ্যে সভাপতি পদে ৩ জন, সহ সভাপতি পদে ২ জন, সম্পাদক পদে ২ জন এবং সদস্য পদে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে সভাপতি পদে সুনিল কুমার দাস ( চেয়ার) ২৮৮ টি ভোট পেয়ে বিজয়ী তার নিকটতম দেবেদ্র চন্দ্র দাস (হারিকেন) ১৬৩ ভোট, সহ সভাপতি পদে কৃষ্ণকান্ত দাস (হাঁস) ৩৫৮ ভোট পেয়ে বিজয়ী তার নিকটতম পাপোছন দাস (হরিণ) ২২৫ ভোট, সম্পাদক পদে পরিমল দাস (চশমা) ৩২৭ ভোট পেয়ে বিজয়ী তার নিকটতম সুবাস চন্দ্র দাস ( টেবিল)  ২৫২ ভোট পেয়েছেন।অন্যদিকে সদস্য পদে ৯ জন নির্বাচিত হয়েছেন।তারা হলেন-   অবনী দাস ( ফুটবল) ২১১ ভোট, পরিমল দাস (মোরগ)২০৬ ভোট, আরাধন দাস ( সাইকেল)  ১৮৬ ভোট, সংকর চন্দ্র দাস (আম) ১৭২ ভোট, তাপস দাস ( কাপ পিরিচ) ১৫৫ ভোট, অধীর দাস, (আনারস) ১৫৪ ভোট, তালগাছ ১৫২ ভোট, নারায়ন দাস (কলস) ১৫১ ভোট এবং মরুলাল দাস (ফ্যান) ১৪৮ ভোট।। উক্ত নির্বাচনে নাসিরনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম ভূইয়া নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দ্বায়িত্ব পালন করেন।নির্বাচন কমিটির সভাপতির দ্বায়িত্ব পালন করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম, পরিদর্শক ছিলেন রফিকুল ইসলাম, সহকারী পরিদর্শক ছিলেন মিহির কুমার সাহা।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com