সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
অর্থনীতিবিদ এম.এ. মজিদের ইন্তেকাল

অর্থনীতিবিদ এম.এ. মজিদের ইন্তেকাল

সময়নিউজবিডি রিপোর্ট    

বিশিষ্ট অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক সাবেক সচিব এবং এম এ মজিদ সায়েন্স কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মজিদ গত ২১ মে ২০২০ তারিখে রাত ৭:৫০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৪ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
সব্যসাচী ও কীর্তিমান মহান এ ব্যক্তিটি ১৯২৬ খ্রিষ্টাব্দে কাপাসিয়া উপজেলার খিরাটী গ্রামে এক অভিজাত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষা ও শিক্ষাদান ছিল তাঁর জীবনের মূলভিত্তি। বাল্যকাল থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি কলকাতা রয়েল এয়ার ফোর্স ক্যাডেটে অধ্যয়নরত ছিলেন। নেদারল্যান্ডের ডেলফ ইউনিভার্সিটি থেকে অর্থনীতি বিষয়ে এম এ ডিগ্রি অর্জন করেন। তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নের ওপর গবেষণার জন্য জাতিসংঘ কর্তৃক বৃত্তি ও পুরস্কার লাভ করেন। তিনি প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের শিল্প বিষয়ক যুগ্ম পরিচালক ছিলেন। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও এইচ এম এরশাদ উভয়ের আমলে মন্ত্রীসভার সম্মানিত উপদেষ্টা ছিলেন। এছাড়া তিনি সাংসদও ছিলেন। তাঁর লেখা জনপ্রিয় গ্রন্থ হলো “আগামী ১০০ বছরের কিশোর ও কিশোরীদের জিজ্ঞাসা”।তাঁর মতে, জীবনের মূল উদ্দেশ্য জ্ঞান অর্জন করা।

ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সদালাপী, প্রেমময় স্বামী ও অতিউত্তম পিতা। মৃত্যুকালে তিনি  দুই ছেলে, দুই মেয়ে ও নাতি নাতনি রেখে যান, যারা সবাই আমেরিকার বাসিন্দা। মরহুমের পরিবার সকলের কাছে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com