সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান

সরাইলে চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ।
শুক্রবার রাত পৌঁনে ১০ টায় উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামের মৃত চিকন্ত চন্দ্র দাসের ছেলে টিটন চন্দ্র দাস (৪৫), একই গ্রামের ওয়ারিশ দাসের ছেলে জয় কৃষ্ণ (৩৫) ও মৃত কমল কান্ত দাসের ছেলে প্রতুষ দাস (৩৫)।
পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইল (পূর্বপাড়া) এলাকায় দেশীয় তৈরী চোলাইমদ ক্রয় বিক্রয় করার অভিযোগ পেয়ে সরাইল সার্কেল-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিছুর রহমানের নির্দেশে এবং সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেনের নেতৃত্বে এসআই মোঃ তারিকুল ইসলাম ও এসআই বশির আহমেদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ৭০ লিটার চোলাই মদ উদ্ধার করে জব্দ করেন।
সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

© All rights reserved © 2017 Somoynewsbd24.Com