সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
লালমনিরহাটে আ.লীগ কার্যালয়ে ভাংচুর, আহত-৪

লালমনিরহাটে আ.লীগ কার্যালয়ে ভাংচুর, আহত-৪

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা দলীয় কার্যালয় ভাংচুর করেছে। এ সময় দুই গ্রুপের সংর্ঘষে অন্তত ৪ জন আহত হয়েছে।
শনিবার (৬ জুলাই) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে। 
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, শনিবার লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সম্পাদক এ্যাড. মতিয়ার রহমানের ভাতিজা এরশাদ হোসেন জাহাঙ্গীরকে আহ্বায়ক করে সদর উপজেলার কমিটি অনুমোদন দেয় জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপি। ওই কমিটি অনুমোদন হওয়ায় সন্ধ্যায় দলীয় কার্যালয়ে মিষ্টি বিতরণের আয়োজন করেন জাহাঙ্গীরের অনুসারী নেতা-কর্মীরা। 
এ সময় নব-গঠিত আহ্বায়ক কমিটি’র বিরোধীতা করে দলীয় কার্যালয়ে বিক্ষুপ্ত হয়ে উঠেন আওয়ামী লীগসহ যুবলীগ ও ছাত্রলীগের বেশ কিছু নেতা-কর্মী। ফলে উভয় গ্রুপের মধ্যে সংর্ঘষ বাঁধে। এ সময় বিক্ষুপ্ত নেতা-কর্মীরা দলীয় কার্যালয় ভাংচুর করেন। সংর্ঘষে উভয় পক্ষে অন্তত ৪ জন নেতা-কর্মী আহত হয়েছে। 
লালমনিরহাট সদর থানার ওসি  মাহফুজ আলম বলেন, ‘কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাংচুর করেছে বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।’
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এম পি বলেন, ‘কমিটি নিয়ে মান-অভিমান ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। সম্মেলন হলে এ ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। তারপরও কেউ যদি দলীয় নিয়মনীতি ভঙ্গ করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com