সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিকের নিয়ে কটুক্তির অভিযোগে দু’জনের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিকের নিয়ে কটুক্তির অভিযোগে দু’জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি   

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্যসহ একাধিক সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মানহানিকর ভিডিও প্রচার ও স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া ভিত্তিক আইপি চ্যানেল পথিক টিভির ব্যবস্থাপনা পরিচালক লিটন হোসাইন জিহাদ ও একই টিভির চীফ ভিডিও এডিটর আর.জে সাখাওয়াত (শাহিন) নামে দু’জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।গত মঙ্গলবার (০৭ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব জৈষ্ঠ সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় এই মামলা দায়ের করেন। 
মামলার এজাহারে থেকে জানা যায়, আসামীরা নাম মাত্র অনলাইনে টিভির নামে সাংবাদিকতার পরিচয়ে প্রতারণা করা তাদের নেশা ও পেশা। গত ১৬ জুন লিটন হোসাইন জিহাদ তার ফেইসবুক আইডিতে লিখেন, “পথিক টিভির সমালোচনাকারী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সেই সকল সদস্যদের প্রতি আমার ঘৃণা।তাদের জন্ম পরিচয় নিয়ে আমার সন্দেহ আছে। তাই সমালোচনাকারীদের জন্মের ইতিহাস নিয়ে তৈরি করা পথিক টিভির সেই দুটি ভিডিও দেখতে পারেন। কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে”।
একই দিন মঙ্গলবার দুপুরে লিটন আবার তার ফেইসবুকের স্ট্যাটাসে অনেক অশ্রাব্য কথা-বার্তা বলেন। এরপর ১৭ জুন ২ নং আসামী সাখাওয়াত  ১ নং আসামী লিটনের প্ররোচনা ও সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্যদের উদ্যেশ্য করে পথিক টিভি নামের পেইজে ২ নং আসামী একটি ভিডিও প্রকাশ করে সাংবাদিক দের নিয়ে বাজে মন্তব্য করেন।
দায়েরকৃত এজাহারে অভিযোগ করা হয়, আসামীদের এমন বক্তব্য ও স্ট্যাটাস বিভিন্ন পেশাজীবী সম্প্রদায় বা শ্রেণীর মধ্যে শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ সৃস্টি হয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।
মামলার বাদী সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী বলেন, আমরা সবসময় অপসাংবাদিকতার বিরুদ্ধে ছিলাম এবং থাকবো। তবে যে কেউ সঠিক সাংবাদিকতা করলে আমরা তাদের কে সাধুবাদ জানাই।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি (অপারেশন) ইসতিয়াক আহমেদ জানান, মামলা হয়েছে। এখন আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com