সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
ভোটের দিন নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন ; পৌর মেয়র নায়ার কবির

ভোটের দিন নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন ; পৌর মেয়র নায়ার কবির

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী, বর্তমান পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিসেস নায়ার কবির বলেছেন, আপনারা ঘরে ঘরে গিয়ে নৌকার জন্য ভোট চাইবেন। ঘরে ঘরে গিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে। প্রত্যেকেই যেন ভোট দিতে আসেন সেদিকে বিশেষ নজর দিতে হবে।’ তিনি পৌর নাগরিকদের ভোট দেওয়ার আহবান জানিয়ে আরো বলেন, আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন। আপনার ভোটটা দেবেন। অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে এবার ইনশাল্লাহ নির্বাচন হবে। যার যার ভোটকেন্দ্রে এসে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সোমবার বিকালে পৌর এলাকায় পশ্চিম কাজীপাড়ায় স্থানীয় এলাকাবাসীর সাথে মতবিনিময়কালে পৌর মেয়র নায়ার কবির এসব কথা বলেন।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন শোভনের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আব্দুল আজিজ অনিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ভিপি হাসান সারোয়ার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাসেম, কাউন্সিল প্রার্থী ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ করিম, এ কে বাবু, পৌর ছাত্রলীগের সভাপতি মিকাইল হোসেন হিমেল, শহর সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম তৌছির, আওয়ামীলীগ নেতা হেবজুল বারী সাকিল, আয়াত আলী মিয়া, ফিরোজ মিয়া, রৌফ মিয়া, মোবারক মিয়া, ছোট্টু মিয়া, জসিম সরকার, মস্তু মিয়া, সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা সিফাত ইসলাম, কাউন্সিলর প্রার্থী শাহ মোঃ শরিফ ভান্ডারী, হালিমা মুর্শেদ, মিনু বেগম, মীর মোঃ শাহীন, সাইফুল ইসলাম প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com