সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
যেফতের দাওয়াতে গিয়ে আখাউড়ায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু

যেফতের দাওয়াতে গিয়ে আখাউড়ায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আলভি (১০) নামে ষষ্ট শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে আখাউড়া উপজেলার মুগড়া ইউনিয়নের টান মান্দাইল গ্রামে এ ঘটনাটি ঘটেছে।নিহত শিক্ষার্থী আলভি আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করতো।
জানা যায়, বুধবার দুপুরে জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সিঙ্গারবিল গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে আলভি পরিবারের সাথে তার চাচির নানার বাড়ি আখাউড়ার মুগড়া ইউনিয়নের টান মান্দাইল গ্রামে যেফতের দাওয়াতে যায়। সেখানে বাড়ির একটি বিল্ডিংয়ের ছাঁদের উপর থাকা কবুতরের খাঁচায় ধরতে গিয়ে বিদ্যুৎতের ধারে জড়িয়ে পড়ে। বিদ্যুতের তারে জড়িয়ে তিনতলা বিল্ডিংয়ের ছাঁদ থেকে নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
এ ঘটনায় নিহতের পরিবার পরিজন ও আত্মীয় স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত আলভির এক নিকটাত্মীয় কলেজ শিক্ষিকা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com