সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিন; পৌর মেয়র নায়ার কবির

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিন; পৌর মেয়র নায়ার কবির

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

আগামী ২৮ এ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী মিসেস নায়ার কবিরকে বিজয়ী করার লক্ষে গতকাল মঙ্গলবার রাতে পৌর এলাকার ৯নং ওয়ার্ডের পুনিয়াউট বালুর মাঠে স্থানীয় নেতাকর্মীদের সাথে নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। 
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মিসেস নায়ার কবির। 
সাবেক কমিশনার আবু হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, জেলা আওয়ামী লীগের হাজী মোঃ হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, সহ সভাপতি এড. আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, মঈনউদ্দিন মঈন, গোলাম মহিউদ্দিন খান খোকন, জেলা জাসদ সভাপতি এড. আখতার হোসেন সাঈদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাসলিমা সুলতানা খানম নিশাত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কালাম ভূইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ মুসলিম মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান রহুল আমিন ভূইয়া বকুল, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও কাউন্সিলর প্রাথর্ী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুরাদ খান, জেলা যুবলীগের সভাপতি এড. শাহনুর ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. লোকমান হোসেন, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি হাজী মোঃ জামাল খান, সাবেক পৌর কাউন্সিলর শাহ মোঃ নাছিম, বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান পিন্টু, সাবেক ছাত্রনেতা মনির হোসেন টিপু, এড. জাহাঙ্গীর আলম, পৌর যুবলীগের আহবায়ক আমজাদ হোসেন রনি, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফ খান আশা। সভা পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র প্রার্থী মিসেস নায়ার কবির বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জানেন কীভাবে সমস্যাকে সম্ভাবনায় পরিণত করতে হয়। ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচনে মেয়র পদে নির্বাচনের জন্য তিনি আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। আমি আপনাদের ভোট ও দোয়া চাই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ উন্নয়নে বিশ্বাস করে, এটি প্রমাণ করতে হবে নৌকায় ভোট দেয়ার মাধ্যমে। আমি দৃষ্টিনন্দন পৌরসভা গঠন করতে চাই। সবাই মিলে ভোটকেন্দ্রে যাবেন। আনন্দ উৎসবের মধ্য দিয়ে নৌকা প্রতীকে ভোট দেবেন এবং অন্যকে উৎসাহিত করবেন।’ 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com