সংবাদ শিরোনাম
তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু
বাঞ্ছারামপুরে মাকে খুন করলেন মাদকাসক্ত মেয়ে

বাঞ্ছারামপুরে মাকে খুন করলেন মাদকাসক্ত মেয়ে

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকের টাকা না দেওয়ায় মাকে খুন করলেন পাপিয়া (২৫) নামে এক মাদকাসক্ত মেয়ে। এ ঘটনায় পুলিশ খুনি পাপিয়াকে গ্রেপ্তার করেছে। নিহতের নাম রহিমা বেগম। বয়স ৫৫ বছর। 
আজ রবিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দশানী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। 

জানা যায়, আজ দুপুরে উপজেলার বাঞ্ছারামপুর দক্ষিণ ইউনিয়নের দশানী গ্রামের বাবুল মিয়ার স্ত্রী রহিমা বেগমের কিশোরী মেয়ে পাপিয়া তার মা’র কাছে মাদক সেবনের জন্য টাকা চাই। টাকা দিতে অস্বীকৃতি জানালে এতে ক্ষুব্ধ হয়ে মাদকাসক্ত পাপিয়া কেঁচি দিয়ে তার মায়ের পেটে আঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাঞ্ছারামপুর থানা পুলিশ ঘাতক পাপিয়াকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় নিহতের আরেক মেয়ে বাদী হয়ে বাঞ্ছারামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। 
বাঞ্ছারামপুর থানা পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘাতক খুনি পাপিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com