সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আখাউড়ায় পরকীয়া প্রেমের বলি হলেন যুবক।। খুনিসহ আটক-৬

আখাউড়ায় পরকীয়া প্রেমের বলি হলেন যুবক।। খুনিসহ আটক-৬

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরকীয়া প্রেমের সম্পর্ক দেখে ফেলার কারণে রাজন নামে এক যুবককে ছুরিকাঘাত করে খুন করেছেন শুভ নামে আরেক যুবক। ঘাতক শুভ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার রওয়া গ্রামের বাসিন্দা। সে আখাউড়ার দেবগ্রামের বালুচুরা মহল্লায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন।  
রবিবার (৭মার্চ) দিবাগত রাত সাড়ে ৯ টায় আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের বালুচুরা উত্তর পূর্বপাড়ায় এ ঘটনাটি ঘটে। 
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৭ মার্চ রবিবার রাত সাড়ে ৯ টায় আখাউড়া পৌর এলাকার দেবগ্রাম বালুচুরা পাড়ার শেখ রেজাউল করিমের বাড়ির ভাড়াটিয়া মোঃ সাইকুল ইসলামের ছেলে মোঃ শুভ নামে এক যুবকের পরকীয়া প্রেমের ঘটনা দেখে ফেলার কারণে রাজন নামে যুবককে ছুরিকাঘাত করেন। এতে রাজন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ঢাকা মেডিকেলে রেফার করেন দায়িত্বরত চিকিৎসক। পরে রাজনকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে রাত ১২ টায় সে মারা যান।
নিহতের মা মনোয়ারা বেগম বলেন, গত ৩ মাস আগে শুভকে ১ নারীর সাথে অবৈধ সম্পর্ক দেখে ফেলায় রাজন কে নির্মমভাবে খুন করা হয়েছে।  
এ ব্যাপারে কসবা-আখাউড়া সার্কেলের এএসপি নাহিদ হোসেন জানান, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক খুনি শুভ সহ ৬ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে শুভকে কিশোরগঞ্জ থেকে পুলিশ আটক করেছেন। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com