সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
নবীনগর মাদকের টাকার জন্য মাকে কুঁপিয়ে জখম।। ঘাতক ছেলে আটক

নবীনগর মাদকের টাকার জন্য মাকে কুঁপিয়ে জখম।। ঘাতক ছেলে আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নেশার টাকা না দেয়ায় মাকে বুটি-দা দিয়ে কুঁপিয়ে জখম করেছে মাদকাসক্ত ছেলে। পরে সন্ধ্যার ঘাতক মাদকাসক্ত ছেলে মাসুদ মিয়া (২৫) আটক করেছে পুলিশ।

রবিবার (১৪ মার্চ) বিকেল ৪টার দিকে নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুত্ব আহত সায়েরা বেগম উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের পূর্বপাড়া এলাকার মৃত সাদেক মিয়ার স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার বিকেলে মাদকাসক্ত মাসুদ মিয়া তার মা সায়েরা বেগম (৪৫) কাছে মাদক কেনার জন্য টাকা চায়। মাসুদের মা টাকা দিতে না চাইলে প্রথমে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুদকে ঘর থেকে বের করে দিতে চাইলে সায়েরা বেগমকে মারধর শুরু করেন মাদকাসক্ত মাসুদ। এ সময় ঘরে থাকা একটি বটি-দা দিয়ে মাসুদ তার মাকে এলোপাতাড়ি কুঁপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় সায়েরাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সায়েরা বলেন, তার ছেলে মাসুদ মিয়া মাদকের টাকার জন্য প্রতিদিন অত্যাচার করতেন। এ অত্যাচার থেকে বাঁচার জন্য খুব কষ্ট করে মাসুদকে টাকা জোগাড় করে দিতেন।

আজকে টাকা দিতে পারেনি বলে প্রথমে ঘরের কাপর-চোপরে আগুন লাগিয়ে দেয়। পরে মাসুদ উত্তেজিত হয়ে বটি-দা দিয়ে কুঁপিয়ে জখম করেন।

এ ঘটনায় স্থানীয় লোকজন মাসুদকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মাসুদকে নবীনগর থানায় নিয়ে আসে।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত সায়েরাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইতিমধ্যে ঘাতক মাসুদকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com