সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ধর্ষণকারীদের বিচার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

ধর্ষণকারীদের বিচার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন


এস.এম. টিপু চৌধুরী, স্টাফ রিপোর্টার, সময়নিউজবিডি    

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী পার্শ্ববর্তী  মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে ১০ম শ্রেনির শিক্ষার্থী গণধর্ষণের শিকারের ঘটনায় মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।   
মঙ্গলবার (০২ জুলাই) বেলা ১২ টায় হরষপুর রেলওয়েস্টেশন বাজার এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা অভিভাবক সদস্যরাসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের লোকজন মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেন।
মানববন্ধনে বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফারুক আহমেদ এর সভাপতিত্বে এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের শিক্ষানুরাগী সদস্য আব্দুস ছাত্তারের সঞ্চলনায়  প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ ফারুল, যুবলীগ নেতা মিজানুর রহমান, কাশেম মিয়া, বিদ্যালয়ের ১০ শ্রেনির ছাত্র মো: মারুফ মিয়া, অমিত হাসান, ছাত্রলীগ সভাপতি সোহেল মিয়া প্রমুখ।


এ সময় ১০ম শ্রণির শিক্ষার্থীর ধর্ষণকারিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান বক্তারা। 

উল্লেখ্য, এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করে জেলহাজতে পাঠিয়েছেন।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com