সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
জাতির পিতার ম্যুরালে হামলাকারী যুবক আটক

জাতির পিতার ম্যুরালে হামলাকারী যুবক আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সহিংসতার সময় সরকারি বেসরকারি স্থাপনা ও জাতির পিতার ম্যুরালে হামলা করে ভাংচুরকারী আরমান আলিফ (২২) নামে ঐ যুবককে আটক করেছেন র‌্যাব-১৪, সিপিসি–০৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটককৃত আরমান আলিফ জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফুলখারকান্দি গ্রামের শুক্কুর আলীর ছেলে।
সোমবার (০৫ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্বরোড এলাকা হতে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যুরাল ভাঙ্গার শাবলসহ মাদক উদ্ধার করেন র‌্যাব।
র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে বিস্তারিত জানাতে র‌্যাবের পক্ষ থেকে আজ সোমবার বিকেল ৩ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করবে বলেও জানিয়েছেন র‌্যাবের পক্ষ থেকে। 
উল্লেখ্য, গত ২৬,২৭ ও ২৮ মার্চ হেফাজতের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়ার সরকারি বেসরকারি স্থাপনায় হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বাদ পড়েনি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও ম্যুরাল। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com