সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
নাসিরনগর খান্দুরা কোটি টাকা ব্যয়ে নুরে মদিনা জামে মসজিদের শুভ উদ্বোধন

নাসিরনগর খান্দুরা কোটি টাকা ব্যয়ে নুরে মদিনা জামে মসজিদের শুভ উদ্বোধন

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের খান্দুরা গ্রামের কৃতি সন্তান আই.পি চ্যানেল – কে টিভি বাংলা টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মামুনুর হাসান টিপুর নিজস্ব অর্থায়নে প্রায় কোটি টাকার ব্যয়ে খান্দুরা দক্ষিণপাড়ায় তিন তলা ভবন বিশিষ্ট নুরে মদিনা জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০৯ এপ্রিল) সকাল ১১ টায় উদ্বোধনী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ফিতা কেটে মসজিদের শুভ উদ্বোধন করেন আই.পি চ্যানেল – কে টিভি বাংলা টেলিভিশনের চেয়ারম্যান মোঃ মামুনুর হাসান টিপু।
তৌহিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে আল ইয়াজ হোসেন ফয়েজ চিশতি, চাপরতলা ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভূইয়া, নাসিরনগর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মোঃ আব্দুল আহাদ, মোঃ আব্দুল হামিদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগন।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com