সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
হাতীবান্ধায় পায়খানায় পড়ে শিশুর মৃত্যু

হাতীবান্ধায় পায়খানায় পড়ে শিশুর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামে পায়খানার স্লাব ভেঙ্গে পরে ইয়াসমিন আরাফাত আতি (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 
জানাগেছে, উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের সাইফুল ইসলাম খোকনের দুই বছরের শিশু সন্তান ইয়াসমিন আরাফাত আতি বুধবার সকালে বাড়ী থেকে নিখোঁজ হয়ে গেলে বাবা মা প্রতিবেশিসহ আশেপাশে কোথাও খুঁজে সন্ধান মিলাতে পারেনি। অবশেষে নিজ বাড়ীর পিছনে রিং স্লাবে নির্মিত পায়খানার ভিতর থেকে লাশ উদ্ধার করতে সক্ষম হয়। 
শিশুটির বাবা সাইফুল ইসলাম খোকন বলেন, কারও প্রতি আমার কোন অভিযোগ নেই। পায়খানার স্লাবটি ভাঙ্গা থাকার কারনে খেলার এক পর্যায়ে স্লাবের ভিতরে পরে তার মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শফিউল আলম রোকনসহ ঘটনাস্থলে উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্ময়ে থানা কর্তৃপক্ষের নিকট সুপারিশস ক্রমে লাশ মর্গে প্রেরন না করে দাফন সম্পন্ন করা হয়েছে।
হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com