সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
সরাইল উপজেলা যুবদলের সভাপতি মুন্না গ্রেপ্তার

সরাইল উপজেলা যুবদলের সভাপতি মুন্না গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
সোমবার ভোর ৬ টায় উপজেলা সদরের দেওয়ান হাবলি মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাজমুল আলম খন্দকার মুন্না জাতীয়তাবাদী ছাত্রদল সরাইল ডিগ্রী কলেজ শাখার সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি।পুলিশ জানায়, গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সরাইল শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে উপজেলা বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একাধিক পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ আইনশৃঙ্খলার অবনতি ঘটানো ও পুলিশের সরকারি কাজে দায়িত্ব পালনে বিঘ্নের সৃষ্টির অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা ও সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেন বলেন, মহান স্বাধীনতা দিবসের ঘটনার সাথে সম্পৃক্ততা থাকার সত্যতা পাওয়ায় যুবদল নেতা মুন্নাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com