সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু আর নেই

সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু আর নেই

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবেক সফল আইনমন্ত্রী ও নবনির্বাচিত সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন খসরু (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ –রাজিউন)। 
বুধবার (১৪ এপ্রিল) পবিত্র মাহে রমজানের প্রথম দিন বিকেল পৌনে ৫ টায় রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 
কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া আসনের পাঁচ পাঁচ বারের নির্বাচিত সংসদ সদস্য ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী গণমানুষের প্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর রাজনৈতিক দল আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও তাঁর নির্বাচনী এলাকা বুড়িচং ও ব্রাহ্মণপাড়া আসনের সর্বস্তরের জনগনের মধ্যে।

এদিকে, বর্ষীয়ান এ আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন খসরুর মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ, মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com