সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
খাঁটিহাতা হাইওয়ে থানার ডাম্পিং আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় দুই যুবক গ্রেপ্তার

খাঁটিহাতা হাইওয়ে থানার ডাম্পিং আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় দুই যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৮ মার্চ হেফাজতের হরতাল চলাকালে বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ডাম্পিং আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় আরো দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গতকাল মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সরাইল সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়ার মোঃ সাজিদুর রহমান-(২০) ও সৈয়দটুলা গ্রামের ফকিরপাড়ার আল-আমিন-(১৫)।
পুলিশ জানায়, গত ২৮ মার্চ হেফাজতের হরতাল চলাকালে খাঁটিহাতা হাইওয়ে থানার ডাম্পিং আগুন দিয়ে পুড়িয়ে দেয় হরতালকারীরা। এতে বেশ কিছু গাাড়ি পুড়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩/৪ হাজার লোককে আসামী করে সরাইল থানায় একটি মামলা দায়ের করেন। 
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এম.এম নাজমুল আহমেদ বলেন, ভিডিও ফুটেজ দেখে মামলার আসামীদের গ্রেপ্তার করা হচ্ছে। বুধবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, গত মঙ্গলবার পর্যন্ত এই মামলায় মোট ২৬ জন গ্রেপ্তার করা হয়েছে। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com