সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর ভরাটের দায়ে তিন ব্যক্তিকে  কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর ভরাটের দায়ে তিন ব্যক্তিকে  কারাদণ্ড

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাট করার দায়ে ৩ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার বেলা ১১টায় সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়ুয়া শহরের পূর্ব পাইকপাড়া রামঠাকুর মন্দির এলাকায় অভিযান চালিয়ে পুকুর ভরাটের অভিযোগে পুকুরের তিনজন অংশীদরকে (মালিক) গ্রেপ্তার করেন।
দন্ডপ্রাপ্তদের মধ্যে পৌর এলাকার কাজীপাড়ার মোঃ বশির চৌধুরীর ছেলে মোঃ শিহাব চৌধুরী (৩৯) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং পূর্ব পাইকপাড়ার আবদুল মজিদের ছেলে আমিরুল ইসলাম-(৫৬) ও একই এলাকার ননী গোপাল পালের ছেলে শেখর পাল-(৫৫) কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়ুয়া বলেন, শহরের প্রাণকেন্দ্র পূর্ব পাইকপাড়ার রামঠাকুর মন্দিরের পুকুরটি কয়েকজন ব্যক্তি মাটি দিয়ে ভরাট করে অবৈধভাবে দখল কার্যক্রম পরিচালনা করছেন এ ধরনের অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদশর্নে এসে অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাট করার দায়ে পরিবেশ আইন ১৯৯৫ শংশোধন আইনের ১০ এর ৬(ঙ)ধারায় একজনকে ৬ মাস ও ২ জনকে তিনমাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমান অভিযান পরিচালনাকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশ্রাফ আহমেদ রাসেল, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিসল চক্রবর্তী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ হুমায়ূন রশিদসহ সদর থানার পুলিশ উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com