সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
করোনাভাইরাস থেকে রক্ষায় নাসিরনগরে বিশেষ দোয়া ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

করোনাভাইরাস থেকে রক্ষায় নাসিরনগরে বিশেষ দোয়া ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
“চাই সকল শিশুর আনন্দ, উজ্জ্বল সুন্দর ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে করোনা ভাইরাস থেকে রক্ষায় মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ডাকবাংলোর কনফারেন্স রুমে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল শেষে পবিত্র রমজান মাস উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ইফতার, ঈদ বস্ত্র, মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। দোয়া মাহফিলে করোনা মহামারী থেকে রক্ষায় দেশবাসী ও বঙ্গবন্ধুর পরিবারবর্গ স্থানীয় সংসদ সদস্য বি.এম. ফরহাদ হোসেন সংগ্রামের জন্য বিশেষ দোয়া করা হয়।
মোনাজাত পরিচালনা করেন দাতঁমন্ডল এরফানিয়া সিনিয়র আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা এখলাছুর রহমান। মিলাদ মাহফিল ও মাস্ক,ঈদ সামগ্রী বিতরনের সময় প্রভাষক নির্মল চৌধুরী, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মোঃ সাদ্দাম হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com