সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
র‍্যাবের পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ৮ জন মাদক ব্যবসায়ী আটক

র‍্যাবের পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ৮ জন মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
র‍্যাবের পৃথক দুটি অভিযানে ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ থেকে বিপুর পরিমাণ মাদকসহ ৮ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় ও পৌনে ১০ টায় ঢাকা- সিলেট মহাসড়কের জেলার আশুগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন র‍্যাব।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে আব্দুল রোজেক (২২), মোঃ হামিদুর (২৮), মোঃ তোতা মিয়া (২২), মোঃ নুর উদ্দিন (২০) মোঃ জাহাঙ্গীর মিয়া(৩২), জালাল মিয়া (৩২), মোঃ এনামুল মিয়া (১৯) ও মোঃ সোহেল (২০) নামে ৮ মাদক ব্যবসায়ীকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৪২ কেজি গাঁজা উদ্ধার করেন এবং মাদক পাঁচারের কাজে ব্যবহৃত ২ টি পিকআপ জব্দ করেন।
আটককৃতরা হলেন- ময়মনসিংহের চরহরিপুর এলাকার তারা মিয়ার ছেলে আব্দুল রোজেক, একই এলাকার মৃত জবেদ আলীর ছেলে মোঃ হামিদুর, ময়মনসিংহের গৌরিপুর উপজেলার বারুয়ামারি গ্রামের মোঃ লাল মিয়ার ছেলে মোঃ তোতা মিয়া, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গোলখার গ্রামের মোঃ কালন মিয়ার ছেলে মোঃ নুর উদ্দিন, হবিগঞ্জ চুনারুঘাট উপজেলার শানখোলা গ্রামের হাবিব মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর মিয়া, একই উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে জালাল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া কসবা জগন্নাতপুর গ্রামের নিজাম মিয়ার ছেলে মোঃ এনামুল মিয়া ও  শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার দেওয়ানকান্দি গ্রামের মোঃ তোতা মিয়ার ছেলে মোঃ সোহেল।
র‍্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com