সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
ভৈরবে র‍্যাবের পৃথক দুটি অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার 

ভৈরবে র‍্যাবের পৃথক দুটি অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
কিশোরগঞ্জের ভৈরবে র‍্যাবের দুটি পৃথক অভিযানে মোঃ সেলিম মিয়া -(৩৭), এনামুল হক (২৫), মোঃ হানিফ মিয়া (২৭) ও মোঃ লিটন মিয়া(৩২) নামে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।
সোমবার (১০ মে) সকাল সাড়ে ৯ টায় কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের নাটাল মোড় এলাকা থেকে পৃথক দুটি অভিযানে তাদেরকে গ্রেফতার করেন র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল। এসময় তাদের কাছ থেকে সাড়ে ১২ কেজি গাঁজা, দুটি মোটরসাইকেল ও মাদক বিক্রির দুই হাজার টাকা উদ্ধার করেন।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সোমবার সকাল ৯ টা ২৫ মিনিটে ভৈরব পৌর শহরের নাটাল মোড় এলাকা থেকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দেবনগর গ্রামের মৃত মুমিন মিয়ার ছেলে সেলিম মিয়া ও একই গ্রামের মোখলেস মিয়ার ছেলে এনামুল হককে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা, ১ টি মোটরসাইকেল ও মাদক বিক্রির ১ হাজার টাকা উদ্ধার করে তা জব্দ করেন। অপরদিকে একই দিন সকাল ৯ টা ৫০ মিনিটে ভৈরব পৌর শহরের নাটাল মোড় এলাকা থেকে ভৈরব খাসহাওলা এলাকার মোঃ ফজলু মিয়ার ছেলে মোঃ হানিফ মিয়াকে ও নেত্রকোনার পূর্বধলার ধলা গ্রামের আবু চান মিয়ার ছেলে লিটন মিয়াকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৪ কেজি গাঁজা, ১ টি মোটরসাইকেল ও মাদক বিক্রির ১ হাজার টাকা উদ্ধার করে তা জব্দ করেন।
র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com