সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার নয়া ওসি হিসেবে যোগদান করলেন এমরানুল

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার নয়া ওসি হিসেবে যোগদান করলেন এমরানুল

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের নয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করলেন মোহাম্মদ এমরানুল ইসলাম।
বুধবার (১২ মে) তিনি ওসি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় এসে যোগদান করেন।
ব্রাহ্মণবাড়িয়ায় দুষ্কৃতকারীদের তাণ্ডব, দাঙ্গা-হাঙ্গামা, মাদক, চুরি-ছিনতাই, চাঁদাবাজী, ডাকাতিসহ সকল ধরণের অপরাধ দমন এবং সদর উপজেলাকে নাগরিকদের নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন নবাগত ওসি এমরানুল ইসলাম।
এদিকে এর আগে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওয়ারী এলাকার পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে দায়িত্ব পালন করেছেন এমরানুল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রইছ উদ্দিন নয়া ওসির যোগদানের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ২৬ মার্চ স্বাধীনতার দিবসের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় গত ২৬ এপ্রিল সদর মডেল থানার তৎকালীন ওসি আব্দুর রহিমকে পুলিশ সদর দপ্তরের এক আদেশে রংপুর রেঞ্জে বদলি করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com