সংবাদ শিরোনাম
খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ বিজয়নগরে স্কুলের আয়-ব্যয়ের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ। দোকানপাট ও ব্যাংকে ভাংচুর লুটতরাজ।। আহত-২০ যারা এনেছিলেন মৃত্যুহীন প্রাণ।। আগামীকাল ৬ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমানের ৫৪তম শাহাদাত বার্ষিকী বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোচালককে পিটিয়ে হত্যা কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি শাওন, সাধারণ সম্পাদক আলম জেলার পুলিশ অফিসার ও ফোর্সদের কর্মদক্ষতার স্বীকৃতি দিলেন হবিগঞ্জের পুলিশ সুপার কসবায় হোন্ডা কোম্পানির বাইকারদের জন্য দিনব্যাপী ফ্রী সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত সংস্কৃতিতে রাজনীতি নয়, রাজনীতিতে সংস্কৃতি চাই- প্রবর্তকের আবৃত্তি অনুষ্ঠানে বক্তারা ধর্ষনের সাজানো অভিযোগের প্রতিবাদে কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় সংস্কৃতিসেবীদের নগদ অর্থ উপহার দিলেন জেলা প্রশাসক 

ব্রাহ্মণবাড়িয়ায় সংস্কৃতিসেবীদের নগদ অর্থ উপহার দিলেন জেলা প্রশাসক 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় কর্মহীন হয়ে পড়া শিল্পী সাহিত্যিকদের ঈদ উপহার হিসেবে নগদ অর্থ দিলেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন। 
 
বৃহস্পতিবার (১৩ মে) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পী ও সংস্কৃতিসেবীদের মাঝে এসব নগদ অর্থ বিতরণ করা হয়। 
 
সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ব্রাহ্মণবাড়িয়ার একশত শিল্পী সংস্কৃতিদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়। 
শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক এসআরএম ওসমান গনি সজীবের সঞ্চালনায় শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সুর সম্রাট আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক মনজুরুল আলম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি আবদুন নুর, শিল্পকলা একাডেমির শিক্ষক সাংবাদিক পীযুষ কান্তি আচার্য্য শিল্পকলা একাডেমির সদস্য বাছির দুলাল প্রমুখ।
 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com