সংবাদ শিরোনাম
*ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা টিভির সাংবাদিককে ছুরিকাঘাত, প্রাণনাশের হুমকির অভিযোগ* ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে মসজিদ ও মোবাইল টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন
সরাইলের দোলোয়ার হত্যাকান্ড ঢাকা থেকে পলাতক দুই আসামী গ্রেপ্তার

সরাইলের দোলোয়ার হত্যাকান্ড ঢাকা থেকে পলাতক দুই আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের দেলোয়ার হোসেন হত্যা মামলার পলাতক  দুই আসামী মোঃ শফিক-(৪০) ও মোঃ আতিক-(৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে ঢাকার খিলখেত এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শফিক সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামের আইয়ূব আলীর ছেলে ও গ্রেপ্তারকৃত আতিক একই এলাকার কিতাব আলীর ছেলে।
পুলিশ জানায়, পাকশিমুল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলামের সাথে সাবেক চেয়ারম্যান কাশেম আলীর দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছিল। এসব বিরোধের জের ধরে ৭ এপ্রিল রাতে পাকশিমুল বাজারে প্রতিপক্ষের হামলায় কাশেম আলীর পক্ষের দোলোয়ার হোসেন-(২৮) নিহত হন। নিহত দেলোয়ার একই গ্রামের আবদুল হান্নানের ছেলে।
এ ঘটনায় পরদিন নিহতের মা নাজমা বেগম বাদী হয়ে প্রতিপক্ষের ৩৮ জনের নাম উল্লেখ করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ব্যাপারে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার সকালে গ্রেপ্তারকৃত দুই আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, এ পর্যন্ত দোলোয়ার হত্যা মামলার সাতজন আসামিকে  গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com