সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
ব্রাহ্মণবাড়িয়ায় মাথার খুলি ও মগজ বিহীন জন্ম নেওয়া শিশুর মৃত্যু 

ব্রাহ্মণবাড়িয়ায় মাথার খুলি ও মগজ বিহীন জন্ম নেওয়া শিশুর মৃত্যু 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় মাথার খুলি ও মগজ বিহীন জন্ম নেওয়া শিশুটি এক দিন পরেই মারা গেছেন। আজ মঙ্গলবার (২৫ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
হাসপাতাল ও শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট গ্রামের বাসিন্দা জসিম উদ্দিনের স্ত্রী তানজিনা বেগম প্রসব ব্যথা নিয়ে জেলা সদর হাসপাতালের গাইনি বিভাগে এসে ভর্তি হন। সেখানে স্বাভাবিকভাবেই মাথার খুলি ও মগজ বিহীন এ শিশুটির জন্ম হয়। জন্ম নেওয়ার একদিন পরেই আজ মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরণের শিশুরা জন্ম নেওয়ার ২৪-৪৮ ঘন্টার মধ্যে মারা যান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com