সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
নবীনগরে ১৬ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নবীনগরে ১৬ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১৬ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার সকালে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ধজনগর  গ্রামের ছানাউল মিয়া-(২৬), একই উপজেলার চৌবেপুর গ্রামের সালমান মিয়া- (১৯), একই গ্রামের শান্তা আক্তার-(২৪) ও সাথী আক্তার-(২০)।
এলাকাবাসী জানান, শুক্রবার সকালে মাদক ব্যবসায়ীরা আহাম্মদপুর গ্রাম দিয়ে মাদক নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সন্দেহ হলে এলাকাবাসী তাদেরকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com