সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
আখাউড়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা।। ইউপি মেম্বার গ্রেপ্তার  

আখাউড়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা।। ইউপি মেম্বার গ্রেপ্তার  

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোঃ রফিকুল ইসলাম সবুজ নামে এক যুবলীগ নেতাকে পিটিয়েছেন মোঃ নূরে আলম নামে এক ইউপি মেম্বার ও তার সাঙ্গপাঙ্গরা। এতে গুরুতর আহত হয়েছেন যুবলীগ নেতা রফিকুল ইসলাম সবুজ। এ ঘটনায় পুলিশ নুরে আলম মেম্বারকে গ্রেপ্তার করেছে।
গতকাল বৃহস্পতিবার (১০ জুন) বিকেল ৩ টায় উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের খারকোট এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী হিসেবে এলাকায় প্রচার-প্রচারণা করছেন যুবলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম সবুজ। এতে ক্ষুব্ধ ঐ ওয়ার্ডের বর্তমান মেম্বার নুরে আলম। এ নিয়ে কিছুদিন আগে নুরে আলম মেম্বার ও সম্ভাব্য মেম্বার প্রার্থী যুবলীগ নেতা রফিকুল ইসলাম সবুজের সাথে তর্কবিতর্ক হয়। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার সবুজ খারকোট গ্রাম থেকে দাওয়াত খেয়ে একা কর্নেল বাজার আসার পথে তার উপর অতর্কিত হামলা করে নুরে আলম মেম্বার ও তার সাঙ্গপাঙ্গরা। হামলাকারীরা সবুজের সারা শরীরে দা দিয়ে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। এতে যুবলীগ নেতা রফিকুল ইসলাম সবুজের বাম হাতের তিনটি আঙুল ৭০ ভাগ কেটে যায়। এক পর্যায়ে একজন হামলাকারী সবুজকে শুইয়ে গলায় কিরিস দিয়ে গলা কাটার চেষ্টা করলে একই ইউপির তুলাইশিমুল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু কাউছার ভূইয়া ধাক্কা দিয়ে সরিয়ে সবুজকে প্রানে বাঁচান। পরে আহত যুবলীগ নেতা সবুজকে জেলা সদর হাসপাতালে এনে ভর্তি করান। বর্তমানে সে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নুরে আলম মেম্বারকে গ্রেপ্তার করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com