সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
অনলাইন নিউজ পোর্টাল ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয় উদ্বোধন

অনলাইন নিউজ পোর্টাল ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয় উদ্বোধন

গত শুক্রবার (১১ জুন) সন্ধ্যা সাতটায় ব্রাহ্মণবাড়িয়া হতে প্রকাশিত আবদুল্লাহ আল নাঈম এর সম্পাদনায় অনলাইন নিউজ পোর্টাল ভিজিটাল ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয় উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের
সাংবাদিকবৃন্দ। পৌর শহরের টেংকের পাড় পৌর কমিউনিটি সেন্টারের ২য় তলায় এ কার্যালয় উদ্বোধন হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি , বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন , সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি সৈয়দ মুহাম্মদ আকরাম, জেলা সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মনির
হোসেন, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা । উদ্বোধনী অনুষ্ঠানে আসিফ ইকবাল এর সভাপতিত্বে মনির হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আবদুল্লাহ আল নাঈম , প্রধান অতিথির বক্তব্য ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি বলেন, ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া দীর্ঘ ১০বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে । ভবিষ্যতে এভাবেই সংবাদ পরিবেশনে অনন্য ভূমিকা পালন করবে ভিজিটাল ব্রাহ্মণবাড়িয়া অনলাইন নিউজ পোর্টাল । পরে অন্যন্য সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com