সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
শ্রেণী কক্ষে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষক আটক

শ্রেণী কক্ষে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষক আটক

আখাউড়া প্রতিনিধি  

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ক্লাস চলাকালে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শামছুল ইসলাম নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। 
মঙ্গলবার (০৯ জুলাই) সন্ধ্যায় তাকে আটক করা হয়। এর আগেও তিনি আটক হয়েছিলেন।

আটক শামছুল উপজেলার দেবগ্রাম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক।

শ্লীলতাহানির শিকার সপ্তম শ্রেণির ওই ছাত্রীর এক অভিভাবক জানান, মঙ্গলবার ক্লাস চলাকালে শিক্ষক সামছুল ইসলাম শ্রেণি কক্ষেই ওই ছাত্রীর শ্লীলতাহানি করেন। পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। এরপর বিষয়টি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদেরকে অবহিত করা হয়। এরই মধ্যে ওই শিক্ষক ছাত্রীর বাড়ি গিয়ে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে আসেন। 
এদিকে বিষয়টি জানাজানি হয়ে গেলে স্থানীয় লোকজন ক্ষুব্দ হয়ে উঠে। বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি ওই শিক্ষকের বিচার দাবি করেন। পরে পুলিশ গিয়ে শিক্ষক শামছুলকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে দেবগ্রাম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ মাহফুজুর রহমান জানান, শিক্ষার্থীর অভিভাবক এসে বিষয়টি আমাদেরকে জানানোর পর শিক্ষকসহ সংশ্লিষ্টদের নিয়ে বিদ্যালয়ে আলোচনায় বসা হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী এ প্রতিবেদককে বলেন, অভিযুক্ত শিক্ষক সামছুল ইসলামকে আটক করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইনাম/সময়নিউজবিডি টুুুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com