সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
সরাইলে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সরাইলে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সরাইল, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৮ কেজি গাঁজাসহ আঃ হামিদ (৩৪) ও মোঃ রিটন মিয়া (৪০) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২৮ জুন) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, আজ সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইউসুফ ও উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী গ্রামের মালু মিয়ার ছেলে আব্দুল হামিদ ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সৈয়দগাঁও গ্রামের মৃত ইজ্জাফত আলীর ছেলে মোঃ রিটন মিয়াকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করেন।
সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com