সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
কমলগঞ্জে চা বাগানে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

কমলগঞ্জে চা বাগানে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

কমলগঞ্জ, (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগান পল্লীতে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারের পক্ষে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়। উপজেলার মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানের রিকিয়াশন পাড়ায়। বাড়ির লোকজনের অগোচরে গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
শিশুটির পিতা দীপক রিকিয়াশন ও মা পার্বতী রিকিয়াশন জানান, গত বৃহস্পতিবার সকালে ছেলে ও মেয়েকে বাড়িতে রেখে চা-বাগানে কাজ করতে চলে যাই। আমি ও আমার স্বামী কাজ শেষে সন্ধ্যায় বাড়িতে ফিরি। রাতে আমার ছেলে সৌরভ (৮) জানায়, দুপুরে মাধবপুর চা-বাগানের সিতারাম ভরের ছেলে বখাটে মোহনলাল ভর (৩৫) তার বোন নুনুকে (সৌরভী) নিয়ে মাটির মধ্যে শুয়েছিল এবং তার পড়নে কাপড় ছিলো না । সে ঘরে প্রবেশ করলে লম্পট মোহনলাল পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে শুক্রবার দুপুরে মাধবপুর ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানু, ইউপি সদস্য সাবিদ আলিসহ এলাকার লোকজন নিয়ে নির্যাতিতা শিশুর বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে শুক্রবার বেলা আড়াইটায় কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক পবিত্র শেখর দাশ ও মহাদেব বাছাড় ঘটনাস্থল পরিদর্শন করেন।
মাধবপুর ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানু বলেন, এই বখাটে মোহনলাল ভরের বিরুদ্ধে চুরি, শিশু ধর্ষণের চেষ্টাসহ একাধিক অভিযোগ রয়েছে।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফজলে এলাহী বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com