সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিজয়নগরে লকডাউনের চতুর্থ দিনে ৯ জনকে জরিমানা ও জনসচেতনতামূলক প্রচারণা

বিজয়নগরে লকডাউনের চতুর্থ দিনে ৯ জনকে জরিমানা ও জনসচেতনতামূলক প্রচারণা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মহামারি করোনা ভাইরাস কোভিড -১৯ এর তৃতীয় ঢেউ ঠেকাতে সারাদেশে এক সপ্তাহের কঠোর লকডাউনের চতুর্থ দিনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৯ জনকে জরিমানা ও  জনসচেতনতা মূলক প্রচারণা করেছেন উপজেলা প্রশাসন।
রবিবার (০৪ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে লকডাউন কার্যকর করতে অভিযান পরিচালনা করে এসব জরিমানা ও জনসচেতনতা মূলক প্রচারণা করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া আসফার সায়মা উপজেলার সিঙ্গারবিল বাজার, চম্পকনগর বাজার, আউলিয়া বাজার, রামপুর বাজার, চান্দুরা বাজারসহ বিভিন্ন পয়েন্টে লকডাউন কার্যকর করতে অভিযান পরিচালনা করেন। অভিযানে অননুমোদিতভাবে খোলা রাখা দোকানপাট বন্ধ করে দেয়া হয়, জনগনকে সচেতন করা, অনুমোদন ব্যতীত যানবাহন বের না করা, অতীব জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বের হওয়ার জন্য বলা হয়। অভিযানে সরকারী নির্দেশনা অমান্য করায় ও মাস্ক পরিধান না করায় ০৯ জন ব্যাক্তিকে ০৯টি মামলায় ৩ হাজার ৬শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইয়াসির আরাফাত জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা কার্যকর করতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা লকডাউন মানছেন না তাদেরকে জরিমানা করা হচ্ছে। জনস্বার্থে অভিযান অব্যাহত আছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com