সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ তিন মাদক কারবারি আটক 

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ তিন মাদক কারবারি আটক 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
র‍্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- মোঃ আল আমিন (৩৪), আবেদুর রহমান (৪৩) ও মোঃ স্বপন মিয়া (২৩)।
বুধবার (০৭ জুলাই) রাত সাড়ে ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাঁটিহাতা রশিদ সুপার মার্কেটের সামনে থেকে তাদেরকে আটক করেন র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল বুধবার রাত সাড়ে ১০ টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাঁটিহাতা রশিদ সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল গ্রামের মৃত আবু তাহের মিয়ার ছেলে মোঃ আল আমিন, ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজীপাড়ার এ আই এম ফয়জুল হুদার ছেলে মোঃ আবেদুর রহমান ও সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর পশ্চিম পাড়ার মৃত রহমান মিয়ার ছেলে মোঃ স্বপন মিয়াকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ২২ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ ৬ হাজার টাকা উদ্ধার করে জব্দ করেন।
র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com