সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
হাতীবান্ধায় ৩’শ বোতল ফেন্সিডিল ও গাঁজাসহ আটক-১

হাতীবান্ধায় ৩’শ বোতল ফেন্সিডিল ও গাঁজাসহ আটক-১

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় ৩’শ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৬ কেজি গাঁজাসহ ফজলুল হক (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোরে উপজেলার সিঙ্গিমারী ৮ নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটক ফজলুল হক ওই এলাকার মৃত ছগির উদ্দিনের পুত্র।
হাতীবান্ধা থানার এসআই মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার ও অফিসার ইনচার্জ ওমর ফারুক এর নেতৃত্বে শুক্রবার ভোরে সিঙ্গিমারী ৮ নং ওয়ার্ডে অভিযান চালায় পুলিশ। এ সময় ৩০০ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি গাঁজাসহ ফজলুল হককে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাতীবান্ধা থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com